ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

জামালপুরে কূপ খননের পর পাওয়া গেল গ্যাসের সন্ধান

ads

 জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। এখন পর্যন্ত ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। রবিবার (১ জুন) দুপুর ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় এই গ্যাস মিলেছে। আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।


বাপেক্স কর্তৃপক্ষ জানায়, ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সাইসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থবছরে সাইসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সাইসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে গত ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।


কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ২৬০০ মিটার খননের পর গত রাতে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এখনও ডিএসটি চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, তিন মাস মেয়াদি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৬৮ কোটি টাকা।


ads
ads
ads

Our Facebook Page